প্রবাসীদের কোনো অধিকার বিনষ্ট হতে দেব না- অধ্যাপক আব্দুল হান্নান
লন্ডনে ওসমানীনগর-বিশ্বনাথ ফোরামের সুধী সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩:৫৫ অপরাহ্ন
সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে একটি ইনসাফময় দেশ হিসেবে গড়ে তুলতে ইসলামের কোনো বিকল্প নেই। ইসলাম সমাজ ও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে বিজয়ী করতে জামায়াতে ইসলামী দেশের মানুষকে নিয়ে কাজ করছে। আমরা চাই আল্লাহর জমিনে মানুষ ধর্ম বর্ণে নয়, মানুষ তার অধিকার পাবে আল্লাহর বিধান অনুযায়ী।দেশের তরুণ প্রজন্ম জামায়াতে ইসলামীকে বিজয়ী হিসেবে দেখতে চাই। তরুণ প্রজন্ম বলছে জামায়াতের কাছে দেশের মানুষের অধিকার নষ্ট হবে না।
তিনি গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে প্রবাসী ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজসেবী শাহ নেছার আলীর সভাপতিত্বে প্রধান সমন্ধয়ক কাজী নজমুল আহমদ ও সদস্য সচিব আব্দুর রহিম রনজুর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর ব্যারিস্টার মস্তাক আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জিলু,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রউফ ,সলিসিটর জহির আহমদ, প্রবাসী সংগঠক মুহাম্মদ নুর বকস, বিশিষ্ট সাংবাদিক এনামুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাজু মুহাম্মদ শিবলী, কমিউনিটি ব্যক্তিত্ব মস্তাক আহমদ সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান বদর, টিভি উপস্হাপক এহিয়া আনছারী।
অধ্যাপক আব্দুল হান্নান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে স্মরণ করে বলেন, আমার অঞ্চলের কৃতি সন্তান ওসমানী অন্যায়ের সাথে আপোষ করেননি।তিনি দেশকে যে ভাবে স্বাধীন করেছেন তেমনি ভাবে এগিয়ে নিতে চেয়েছেন।আমি সেই ওসমানীর এলাকার সন্তান।
অধ্যাপক আব্দুল হান্নান বলেন,আমার দল জামায়াতে ইসলামী আমাকে নির্বাচন করার নির্দেশ দিয়েছে তাই আমাকে প্রার্থী হিসেবে আপনাদের কাছে আসতে হয়েছে।আমি সেই এলাকায় নির্বাচন করছি যে এলাকাকে বাংলাদেশের ছোট লন্ডন বলা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওসমানী নগর ও বিশ্বনাথের এমনও এলাকা রয়েছে যে এখন পর্যন্ত সেখানে রাস্তাঘাট না থাকায় সে সব এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেলেও আমি মানুষের উন্নতি জন্য কাজ করবো না পেলেও কাজ করবো।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার নওশাদ মাহফুজ ও হাসনাত চৌধুরীর নাশিদ পরিবশনা এবং বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক তালিব উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব মুহিব রহমান, সলিসিটর শাহ আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজ আলী, সলিসিটর আব্দুল আলীম টিপু, মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ আব্দুল মালিক, ময়নুল ইসলাম চৌধুরী, আমির উদ্দিন, আনসার মিয়া, আব্দুল আহাদ, এম আর সুমন, আবুল খায়ের, কামরুল আলম, আব্দুল আলীম, আব্দুল বাসিত রফি, সাব্বির আহমদ, রাজিব আহমদ, আব্দুল্লাহ আল ফাহিম, আমিনুল ইসলাম, আনহার আলীম, আল মেহেদী শাহান, মতিউর রহমান, রফিকুল সাহাবউদ্দিন আহমদ ও রফিকুল ইসলাম সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি।




