চা শ্রমিক সন্তানদের কলেজ ভর্তিতে সহায়তা আকবেট ও এডুকেশন ফর চেইঞ্জের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১:১২ অপরাহ্ন
অর্থসংকটে কলেজে ভর্তি হতে না পারা ৯ জন চা শ্রমিক সন্তানের পাশে দাঁড়িয়েছে আকবেট ও এডুকেশন ফর চেইন্জ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলা সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে ভর্তি সহায়তার প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন ফর চেইঞ্জের কার্যকরী সদস্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন আকবেট-এর অফিসার প্রোগ্রাম সাপোর্ট বাঁধন রায় এবং এসিস্ট্যান্ট কারিকুলাম কো-অর্ডিনেটর ইয়াসমিন আক্তার। -বিজ্ঞপ্তি




