গোসল করতে গিয়ে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৯:০৬:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাবিদ (২০) নামের এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, মঙ্গলবার বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে পৌঁছে গেলে পাড়ে ফেরত আসতে পারেনি সে। পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের খালাতো ভাই তামিম বলেন, সাবিদসহ আর চারপাঁচ জন বিকালে আম গোসল করতে গিয়েছিলাম।
আমরা পুকুরে নেমে যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিদ অনেক পিছনে পড়ে যায়। পরে পুকুরের মধ্য জায়গায় এসে সাবিদ ডুবে যায়। পড়ে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে। স্থানীয়রা খুঁজা খুঁজির কয়েক ঘন্টার পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করে তাকে। সাবিদের শ্বাসকষ্ট ছিল । সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং পাঁচ ওয়াক্ত নামাজও পরতো সে।
এদিকে সকল আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




