বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের অধিকার নিশ্চিত করা হবে- অ্যাডভোকেট পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ১২:৪১:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী (পাবেল) বলেছেন, আগামী জাতীয নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে প্রবাসীদের পুর্ন অধিকার নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন যাবত প্রবাসে থেকে প্রবাসীদের চাহিদা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তারেক রহমানের নেতৃত্বে প্রবাসীদের জন্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি গত রোববার ফ্রান্সের প্যারিসের একটি কমিউনিটি হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবার ফ্রান্সের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ফ্রান্স বিএনপি নেতা ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের।
যুবনেতা জাবেদ চৌধুরী ও জানে আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সভাপতি জমিনুল হক, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সহসভাপতি এমএ রহিম, সাবেক সহসভাপতি রশিদ পাঠওয়ারী, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন মিয়া, ফ্রান্স বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সৈয়দ জালেছুস জামান,সাবেক সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপি নেতা মতি মিয়া সরদার, মোহাম্মাদ আলী হোসেন,দিরাই উপজেলা বিএনপি নেতা রতন মিয়া, এনাম সরদার,দিরাই উপজেলা বিএনপি নেতা ফয়জুর রহমান, দিরাই উপজেলা সাবেক আহ্বায়ক হুমায়ুন সরদার, গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সামাদুর রহমান অপু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, ইটালি মিলান সেচ্ছাসেবক দলের সভাপতি নুর হোসেন জমির,ফ্রান্স জাসাসের সদস্য সচিব সুহেল আহমদ, ফ্রান্সের প্রবীণ বিএনপি নেতা আব্দুল করিম, ইউকে ক্যামরিজ বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম,সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, বিএনপি নেতা আব্দুল হাকিম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ শামীম, ফ্রান্স বিএনপির সাবেক নির্বাহী সদস্য ফরিদ মিয়া, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, ফ্রান্স বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিব্য রায়, যুবদল নেতা লায়েক আহমদ তালুকদার, বিএনপি নেতা আবুল ফজল, বিএনপি নেতা আলমগীর হোসেন, বিএনপি নেতা এহসানুল হক রাসেল, বিএনপি নেতা রাজু খান খাঁজা, বিএনপি নেতা এমরান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ এমরান, যুব সংগঠক শেখ সাবুল মিয়া,দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম,সাবেক ছাত্রদল নেতা নাইম চৌধুরী, রিফাত সরদার,সাবেক ছাত্রনেতা শেখ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।




