জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৮:২০:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে একযোগে রোপিত ১৫ হাজার ৩০০ টি নিম গাছ রোপণ করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের দয়ারবাজার শাখার উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দয়ারবাজার শাখা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এ শাখার গ্রহকদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ারবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী হোসাইন। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধুমাত্র দয়ারবাজার শাখাতেই সীমাবদ্ধ ছিল না। বরং সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০২ টি শাখায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালেদ মিয়া। তিনি জানান, বিভিন্ন এলাকায় নিম গাছ রোপণ করা হয়েছে, যা পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ একটি পৃথিবী গড়ার পথে এক সুন্দর পদক্ষেপ।
পরিবেশবান্ধব এ কার্যক্রম আগামী দিনগুলোতে কৃষি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।




