আলহাজ্ব জামসেদ আছিয়া মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৬:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : আলহাজ্ব জামসেদ আছিয়া মহা বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কলেজের হলরুমে এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্যদিয়ে উচ্চ মাধ্যমিত প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলী আহমদের সভাপতিত্বে ও অর্থনীতির প্রভাষক বোরহান উদ্দিনের সঞ্চালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ,জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহব্বয়ক কমিটির সদস্য আকবর আলী,মো. নাদীর আহমদ।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শৃঙ্খলা ও নিয়মানুবর্তীর মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষাজীবনে সফলতা নিয়ে আসে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ। তাই উচ্চ শিক্ষা অর্জনে অনুশীলন ও অধ্যাবসায়ের প্রতি গুরুত্ব দিতে নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান করেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক আরিফা রহমান ডলি, পরিচলানা কমিটির সদস্য আব্দুল হান্নান, অভিভাকদের মধ্যে হারুনুর রশীদ, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী তমা বেগম, প্রাক্তন শিক্ষার্থী আল আমীন আনহার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাছিত লিটন।




