লিডিং ইউনিভার্সিটির অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী
বিজনেস টীম অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের দক্ষ নেতৃত্ব সৃষ্টিতে অনুপ্রেরণা দেবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ২:২৫:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের আয়োজনে বিজনেস টীম অব দ্য ইয়ার ২০২৫ এওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ Business Team of the Year 2025 Prize Giving Ceremony and Reception of BBA Batch 67 & 68-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
বিজনেস টীম অব দ্য ইয়ার ২০২৫ প্রতিযোগিতায় বিজয়ী বিবিএ ৬৬তম ব্যাচের শিক্ষার্থী তানজিনা আবেদিন ও তার দল ‘টীম ৪’। দ্বিতীয় বিবিএ ৬২তম ব্যাচের শিক্ষার্থী সানি আহমেদ রিফাদ এবং তার দল ‘টীম ২’, এবং তৃতীয় বিবিএ ৬৩তম ব্যাচের শিক্ষার্থী নাফিসাতুস সাদিয়া এবং তার দল ‘টীম ৮’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে বিশ হাজার টাকা, সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিজনেস টীম অব দ্য ইয়ার ২০২৫ বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে দানবীর ড. রাগীব আলী বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদেরকে দক্ষ নেতৃত্ব প্রদানে অনুপ্রেরণা দিয়ে থাকে। তাদের মধ্যে দক্ষ ব্যবস্থাপনা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবারের প্রতিযোগিতায় বেস্ট বিজনেস টীমকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল ঢীমের শিক্ষার্থীদেরকে সাধুবাদ ও উৎসাহ প্রদান করে বলেন, বিজনেস লিডার তৈরিতে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের ভূমিকা প্রশংসনীয়। তিনি এধরনের একটি প্রতিযোগিতার আয়োজনের জন্য লিডিং ইউনিভার্সিটির বিজনেস ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
লিডিং ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদা আক্তার এবং সহ-উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. আব্দুল মোহিত চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, অনুষ্ঠান পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর এডুকেশনের কান্ট্রি ডিরেক্টর রনি রয়।




