বিশ্বনাথের রামপাশায় অধ্যাপক আব্দুল হান্নানের দাড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭:২৯ অপরাহ্ন
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৮ নং জামায়াতের উদ্যোগে অধ্যাপক আব্দুল হান্নানের দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ই ডিসেম্বর রাতে রামপাশা ইউনিয়নের মনোহরপুর-পাটাকইন গ্রামে ওয়ার্ড জামায়াতের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলছেন,এদেশের মানুষ আর ফ্যাসিস্টদের ক্ষমতায় চায় না,তারা যাতে আর না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে।তরুণদের হাত ধরেই আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি।আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ,দূর্ণীতি মুক্ত বাংলাদেশ,জামায়াতে ইসলামী দূর্ণীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতি হলো সৎ লোকের শাসন।জামায়াতের নীতি ও আদর্শের কারণে জামায়াতকে ক্ষমতায় চায় মানুষ।
তিনি আরোও বলেন,আগামীতে এই আসনে জামায়াত ক্ষমতা গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা,চিকিৎসা,রাস্তাঘাট,নিরাপদ পানির ব্যবস্থাসহ মৌলিক চাহিদার উপর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক,উপজেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আখতার,রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি হাফিজ আব্দুল কাইয়ুম,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ সাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিডিয়া সম্পাদক হোসাইন আহমদ,জামায়াত নেতা আজমল হোসেন, জামায়াত নেতা আব্দুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি




