হবিগঞ্জে রেজা কিবরিয়া, ডা: জীবন, গৌছ ও ফয়সল বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৪:২৯ অপরাহ্ন
মনসুর উদ্দিন আহমদ ইকবাল, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের ৪টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। হবিগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
হবিগঞ্জ ১ (নবীগঞ্জ – বাহুবল) আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী ড, রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৫৬হাজার ২১শ ৩২ভোট। ভোটের শতকরা হার ৪৬ দশমিক ০৮ ভাগ।
হবিগঞ্জ -২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) – আসনে বিএনপির ডা:আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ মার্কা ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ১১ দলীয় জোটের দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। ভোটের শতকরা হার ৪৮ দশমিক ০৬।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউস ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। ভোটের শতকরা হার ৫১ দশমিক ১২।
হবিগঞ্জ ৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ঐক্য ফ্রন্টের গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ভোটের শতকরা হার ৫৬ দশমিক ১০।
মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৩ এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ মজিবুর রহমান চৌধুরী,



