সিলেট-১ আসনে জিতলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৪:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬টি ভোট পেয়ে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩টি ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাতে নির্বাচন অফিস ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এতে ২১৬ টি কেন্দ্রে তারা এই ভোট পান। ফলে খন্দকার মুক্তাদির ৪১ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়েছেন।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।




