বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে ওসমানী বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৫:০৬:২২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি : রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) গ্রামে নির্মিতব্য ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’র ভিত্তিস্থাপন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটl পৌঁছেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মাননীয় চেয়ারম্যান ও রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
তিনি আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেটের সিনিয়র সিভিল জজ মো. রাকিবুল হাসান রকি, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওর, আত্ব-তাকওয়া প্রজেক্ট কমিটির সেক্রেটারি ও যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ও ফাউন্ডার ছহুল এ মুনিম, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি এসএম হেলাল প্রমুখ।
উল্লেখ্য : আগামীকাল রোববার (১২ এপ্রিল) বিকাল ২টায় নির্মিতব্য “আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক”র ভিত্তিস্থাপন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভিত্তিস্থাপন করবেন।




