এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৯:২০:০৯ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে ইমরান হোসেন উজ্জ্বলকে সভাপতি এবং প্রীতম দাশকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন অনুমোদন দেন এবং সোমবার এই কমিটির ঘোষণা দেন মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন- মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিকসন দাস, সাবেক সভাপতি ইমরান ইমন, শাহ রাকিবুল হাসান রাফি, জুবায়ের আহমেদ রাকিব।
কমিটিরতে সহসভাপতি হিসেবে অনিমেষ ভৌমিক বাপন ও জান্নাতুল হুমায়রা প্রমি, সহ-সাধারণ সম্পাদক তানিয়া আক্তার তানুশি ও অনিন্দ্য ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ এমরান এবং সহ-সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দাস ও দৃষ্টি চক্রবর্তী দায়িত্ব পেয়েছেন।
অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শুভরাজ দে এবং সহ-অর্থ সম্পাদক সুমাইয়া সিদ্দিকা তাকি। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জয়দূত দাস অয়ন এবং সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে বিলাশ রায় রুদ্র ও শান্তা ফেরদৌসী সামিয়া দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটির প্রচার সম্পাদক দীপ মালাকার, সহ-প্রচার সম্পাদক দীপু দেব নাথ, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক নিজ্জ্বল অভি, সাহিত্য সম্পাদক অনন্যা অনু এবং সহ-সাহিত্য সম্পাদক হিসেবে অন্তরা দেবি চৈতি মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে রোদেলা দত্ত রাত্রি, পার্থ সরকার ও ধ্রুব তালুকদারকে।
সদ্য বিদায়ী সেশনের (২০২৫-২৬) সভাপতি তাহিন আহমদ নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।




