টরন্টোতে ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন’ আহ্বায়ক কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৮:২০:৫৭ অপরাহ্ন
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কানাডার টরন্টোতে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন টরন্টো কানাডা’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১ জুন বিপুলসংখ্যক স্বদেশের (প্রবাসী বাংলাদেশী) উপস্থিতিতে এই আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এবং সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আদিল হুসেন-কে সভাপতি এবং আমির হুসেন সাগর-কে সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি মাছুম তালুকদার, সহ-সভাপতি সাকের আমেদ, সহ-সেক্রেটারি মাহমুদুল হাসান নাহিদ, অর্থ সম্পাদক রুকন আহমেদ, সহ-অর্থ সম্পাদক ইকবাল হুসেন, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখলু মিয়া, প্রচার সম্পাদক নয়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক জিয়া, সদস্য জায়েদ হুসেন, আব্দুর রহিম, সজিব আহমেদ, সদস্য সুমন আহমেদ।
কমিটি গঠনের পর উপস্থিত প্রবাসীরা আনন্দ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে সংগঠনটি প্রবাসে দেশীয় সংস্কৃতি, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসীদের কল্যাণে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের উন্নয়ন ও ঐক্য বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি।



