সিলেটে সাতদিন ধরে এক মাদরাসা ছাত্র নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৬, ১১:৫৫:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে সাতদিন ধরে এক মাদরাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এই ছাত্রের নাম আফজল হোসাইন (২১)। তিনি সিলেট নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও খাদিমপাড়া ইউনিয়নের ইসলামপুর মুসলিমনগরের আনা মিয়া ও শিফা বেগম দম্পত্তির ছেলে।
তার পরিবার জানায়, গত ৭ জুন রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে কাউকে কিছু না বলে আফজল বের হয়ে যান। পরবর্তীতে তিনি মাদরাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়স্বজন ও মাদারাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এ ব্যাপারে গত ৮ জুন নিখোঁজ আফজল হোসাইনের মা এসএমপির শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪০৭) করেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজালের পরনে ছিল খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা। তাঁর গায়ের রং শ্যামলা, মুখের আকৃতি গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান কেউ পেলে ০১৩০৮২১৭৪৪৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, নিখোঁজ আফজল হোসাইনকে খুঁজে পেতে পুলিশ সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।



