জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে বানিয়াচংয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৬, ১০:০৩:০৪ অপরাহ্ন
বানিয়াচং থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ইউএইচও ডা. শামীমা আক্তারের সভাপতিত্বে মেডিক্যাল টেকনোলজিস্ট জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ আরজু,বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান।
এসময় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপম দাস।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার হাদি, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক আক্তার হোসেন আলহাদী, শেখ নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী ২৮ জুন একযোগে সারা দেশের ন্যায় বানিয়াচং উপজেলায় ৩৬০ টি সাব-স্টেশনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৭ হাজার ৫২০ লক্ষমাত্রায় একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৫৮ হাজার ১৭ জন লক্ষমাত্রায় একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওযানো হবে। এসময় স্বাস্থ্যকর্মীগণ সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



