সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ কিশোর আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৬, ৯:০১:৫৫ অপরাহ্ন
সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার ‘মাশরাফিয়া রেস্টুরেন্ট’ এর সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত রোমন লাল হরিজন (১৮) সিলেটের কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীর (বাসা নং-১২) দিলু লাল হরিজনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।



