জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে স্পোর্টস সপ্তাহ উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ১:১২:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের স্পোর্টস কমিটির আয়োজনে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ‘স্পোর্টস সপ্তাহ’ গতকাল মঙ্গলবার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ স্পোর্টস কমিটির চেয়ারম্যান ও উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে নবগঠিত স্পোর্টস কমিটির প্রথম এই আয়োজনে সার্বিক বিষয় তত্ত্বাবধানে ছিলেন কমিটির শিক্ষক প্রতিনিধি অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল গাফ্ফার খান আদিল, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ আল-আমিন (অভি), এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা.মো. শামসুদ্দোহা চৌধুরী (নাবিল), বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. বজলুর রহমান (রেহান), মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার ডা. মিঠু দেবনাথ, পেডিয়েট্রিক সার্জারী বিভাগের সহকারী রেজিস্টার ডা. আবরার আন্দালিব (তাকিব) এবং সার্জারি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. মো. মাহমুদুল ইসলাম (রুবেন্স)।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেআরআরএমসি স্পোর্টস কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী সাদমান রহমান রাকিন। এরপর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা, জেআরআরএমসি’র পতাকা এবং স্পোর্টস কমিটির পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। ব্যান্ডের বাজনার সাথে রঙীন বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানটিকে করা হয় আরো বর্ণিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস কমিটির প্রেসিডেন্ট ইহরাজ রহমান চৌধুরী। বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ।
বক্তারা একটি চমৎকার আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং ক্রীড়ামোদী চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দকে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২৫তম ব্যাচের আব্দুর রাজ্জাক আল মাসুম এবং ২৮তম ব্যাচের আজরা সামিহা সূচি।
প্রথম দিনের খেলায় ১০০ মিটার স্প্রিন্টের বাছাই পর্ব, লং জাম্পের বাছাই পর্ব এবং ৩০তম ও ৩১তম ব্যাচের মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী ফুটবল, একক ও দ্বৈত ব্যাডমিন্টন, রিলে দৌড়, হাঁড়িভাঙ্গা, বালিশ বদল, বল নিক্ষেপ, ১০০ মিটার দৌড় ও লং জাম্পের প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই ক্রীড়াযজ্ঞের।




