পশ্চিম দর্শা হাতিম চৌধুরী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর পশ্চিম দর্শাস্থ হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেছেন, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কাজ করছে এই মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা ও সাফল্য দেশ-বিদেশে সুনাম বয়ে আনছে।
বক্তারা বলেন, বিশিষ্ট সমাজসেবী জুবায়ের আহমদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি আজ আলিম স্তরে উন্নীত হয়েছে। আলেকিত সমাজ গড়তে এই মাদ্রাসা অগ্রণী ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক ‘আল-হাতিম’ এর প্রকাশনা ও আলিম স্তরে উন্নীত হওয়ায় দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের পেশ ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুজাইফা হোসেন চৌধুরী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মনাফ, মাদ্রাসার ভূমিদাতা বেলালুজ্জামান চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নাফিস জুবায়ের চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের জিএম মেজর (অব.) আজম, পরিচালক সাদেক হোসেন, মাহবুবুজ্জামান চৌধুরী, খালিকুজ্জামান চৌধুরী, গৌসুল হোসেন চৌধুরী, মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি আব্দুস সামাদ, পিটিএ কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, সাবেক মেম্বার আজম আলী প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিক উদ্দিন।
শিক্ষক মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. ওয়েছুর রহমান, রাসেল মাহমুদ, শাব্বির আহমদ, রাজিয়া বেগম, মো. নূরুদ্দিন, মো.আব্দুর রহমান, মো. আবুল কালাম আজাদ, হাফিজ মো. দেলোয়ার, আব্দুছ ছামাদ, হাসিনা খানম, ইমন আহমদ, খোকন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী ২৭ জনকে পাগড়ি পড়িয়ে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।



