দৈনিক সিলেটের ডাকে নিউজ প্রকাশ : ৩ মাস পর চালু হলো শাবির নতুন বাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১০:২৫:০৯ অপরাহ্ন
দৈনিক সিলেটের ডাক পত্রিকায় নিউজ প্রকাশের পর ৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন বাস চালু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকালে শিক্ষার্থীদের নিয়ে আসার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসটি ছেড়ে যায়।
গত ৬ এপ্রিল ‘রেজিস্ট্রেশন জটিলতায় ৩ মাস ধরে চালু হয়নি শাবিপ্রবির নতুন বাস’ শিরোনামে সিলেটের ডাক পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে নিউজ প্রকাশিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ে বাসের সংকটের পাশাপাশি উল্লেখ করা হয় কেন এত সময় ধরেও বাসটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়নি।
এ সংক্রান্ত নিউজ : ৩ মাসেও চালু হয়নি শাবির নতুন বাস
এর পরই এ নিয়ে দ্রুত কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার ৬ দিনের মধ্যে বাসটির রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাস্তায় নামানো হয় নতুন এই বাসটি।
এ বিষয়ে বাসচালক বলেন, গতকাল রেজিস্ট্রেশন হয়েছে। তবে এখনো নাম্বার প্লেট দেওয়া হয়নি। দু-এক দিনের মধ্যে নাম্বার প্লেট দেওয়া হবে। নাম্বার প্লেট ছাড়া এই মুহূর্তে বাসটি চালানোর অনুমতি দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।



