ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৬:৩৯:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে “ব্রিটেনে বাংলাদেশী মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত “ শীর্ষক আলোচনা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে ঝাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল ) বিকেলে পূর্বলন্ডনের একটি সেন্টারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে প্রবাসীদের ঈদ উদযাপন নিয়ে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্ব কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে সম্পন্ন হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারী ও ব্রিজবাংলা২৪ এর সাব-এডিটর, এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন হ্যারিংয়ে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব।
বিষষ ভিত্তিক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন- কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক রহমত আলী, সাবেক স্পিকার খালিছ আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মীরু, সাবেক সেক্রেটারী জুবায়ের আহমদ, কবি মজিবুল হক মনি, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল মুকিত, কাউন্সিলর ফয়জুর রহমান, ফটোগ্রাফার জি আর সোহেল, আক্কাছ খান।
আরো বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সোহেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী ইমরান তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, নাজ নাজনিন ও মুন কোরেশী প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন- শিল্পী এ রহমান অলি, আসমা মতিন, আব্দুস শুকুর, শিল্পী জাহাঙ্গীর রানা, আশরাফুল হুদা, দীপা হক, শাহদাত হোসেন মাছুম, রুমান বখত, রায়হান আহমদ।
গানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন- কবি, গীতিকার সাজ্জাদুর রহমান, মুহাম্মদ সালেহ আহমদ, জান্নাতুল ফেরদৌস ডলি ও সাহিদুর রহমান। অনুষ্ঠানে গীটার বাজান দীপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ মাহবুব বলেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন হলো কাজের ব্যস্ততা বা ছুটি না পাওয়ার বেদনা।
অন্যদিকে আবার আন্তরিকতা, সংস্কৃতিকে লালন করে গল্প, আড্ডা, বেড়ানো এবং কিছুটা আবেগের মিশ্রণকে আছেই।
পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বন্ধুদের সাথে লন্ডন সহ বিভিন্ন শহরে ঈদের নামাজ ও প্রীতিভোজের মাধ্যমে ঈদউৎসব পালিত হয়। এভাবেই বাঙালি সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যকে লালন করা হচ্ছে।
তিনি আরো বলেন- যুক্তরাজ্যসহ এই প্রবাসে ঈদ মানে এক টুকরো সুন্দর ও প্রীতির বাংলাদেশ। আর এই পথ সৃষ্টি করে গিয়েছেন আমাদের পূর্বসূরীরা, আমাদের প্রবীনেরা। যে পথ দিয়ে আমরা এখন এই প্রবাসে হাঁটছি নিত্যদিন।




