জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৬:৩০:৪৫ অপরাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয়। পোটস মাউথ উপকূলে আয়োজিত আনন্দঘন এই ট্রিপে সাউথ ইস্ট রিজিওনের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। লন্ডন থেকে বাসযোগে যাত্রাকালে উপস্থিত সদস্যবৃন্দ গান, কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশনের মাধ্যমে বাসযাত্রা উৎসবমুখর ও প্রণবন্ত করে তুলেন।
গন্তব্যে পৌছালে পোটস মাউথ লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির সংগঠনের সদস্যদের অভ্যর্থনা জানান।
যাত্রার শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি এম এ গফুর ও সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, সহ সভাপতি ফজলুল করীম চৌধুরী, এম এ আউয়াল, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের ওমেন সেক্রেটারী এমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ও ট্রেজারার সালেহ আহমদ, এসেক্স শাখার সহ সভাপতি সালেহ আহমদ আলফু, ট্রেজারার আবুল হোসেন, ফারুক মিয়া, আব্দুস সোবহান, আবদুল কাদির, সৈয়দ আশফাক আহমদ, বেতার বাংলার প্রেজেন্টার মানিকুর রহমান গনি, ময়নুল হক, সাহেল আহমদ, মির্জা আবুল কাশেম, আবাব মিয়া, সাংবাদিক অলিউর রহমান, রফিক আহমদ, আমির হোসেন, ওলিদুর রহমান, গিয়াস মিয়া প্রমুখ।
জিএসসি পোর্টস মাউথ শাখার সৌজন্যে সকল সদস্যদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।



