স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসে এসএসসিতে শতভাগ পাশ, ১২ জনের জিপিএ-৫ অর্জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৬, ৮:০৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের শিক্ষার্থীরা চমৎকার ফলাফল অর্জন করেছে। ৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। যার মধ্যে ১২ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে।
প্রকাশিত ফলাফল তালিকা পর্যালোচনা করে দেখা যায়, মোট ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া জিপিএ ৪.৯৪ পেয়েছে ৫ জন, জিপিএ ৪.৮৯ পেয়েছে ২ জন এবং জিপিএ ৪.৮৩ পেয়েছে ১ জন শিক্ষার্থী। তালিকার বাকি শিক্ষার্থীরাও কৃতকার্য হয়েছেন। তারা সকলেই বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। পরীক্ষায় ধারাবাহিক সাফল্য বজায় রাখায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলেন- মো. ইয়ামিন আহমেদ, আল আকিব, তাহমিদ লস্কর তামিম, লুৎফুল ইয়ামিন চৌধুরী, মো. মিহাদ সামি, আবিদ আহমেদ তাহসিন, মো. খাইরুল হাসান সৌরভ, মাহিবি খান, প্রান্ত ধর, ফারহানা জান্নাত, তাসনিয়া আহমেদ মারিয়া এবং তুনাজ্জিনা রহমান।
শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, আমাদের শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্য তাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিয়মিত অধ্যাবসায়েরই প্রতিফলন। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরলস সহযোগিতার বলেই আজ আমরা এই ফল অর্জন করতে পেরেছি। আমি জিপিএ-৫ প্রাপ্তদেরসহ সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি, তারা আগামীতেও এই সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করবে।




