একাদশে ভর্তি সম্পন্ন করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ১২:১৪:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।
গতকাল সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।




