গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৬, ৮:০৮:৪৫ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের অধীনে ইউনিয়নের সকল ওয়ার্ডে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) আলীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য এবাদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজু, ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহমদসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং বিতরিত চারাগুলোর সঠিক পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করা হয়।



