কমলগঞ্জে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:৪৬:০৫ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসীকল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রবাসীকল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রুজেল তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রবাসীকল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী, পৃষ্ঠপোষক আব্দুল করিম প্রমুখ।




