তারা ‘জয় বাংলা’ শ্লোগান দিচ্ছিল
গোবিন্দগঞ্জে গ্রেফতার তিন ছাত্রলীগ কর্মী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ১১:৫৩:০৬ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ
জানায় এ সময় তারা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছিলেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত।
গ্রেফতারকৃতরা হচ্ছে-ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী- রামপুর গ্রামের মো. শফিক মিয়ার পুত্র
মোঃ কামরুল হাসান (১৮), একই গ্রামের মো.মুহিবুর রহমানের পুত্র মোঃ রেদুয়ান ইসলাম (২০) ও একই এলাকার মো: হাজির উদ্দিনের পুত্র মোঃ আরিফ বিল্লাহ আল মামুন জুনায়েদ (২৫)।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।




