জুলাই গণ-অভুত্থানের শহীদদের স্মরণে সিলেটে এবি পার্টির দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:২৩:১৭ অপরাহ্ন
জুলাই গণ অভুত্থানের শহীদদের স্মরণে সিলেটে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরী আহবায়ক ওমর ফারুক, সিলেট জেলা আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিলেট মহানগরীর যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান চৌধুরী, যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, মহানগরের সদস্য সচিব মো. রেজাউল করিম শোয়েব, যুগ্ম সদস্য সচিব আহমেদ খলিল তাফাদার,সদস্য ফারুক আহমদ,সদস্য হোসেন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে শাহজালাল দরগাহ মসজিদের খাদেম মাওলানা আব্দুর রহীম দোয়া পরিচালনা করেন। শেষে শিরণী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।




