শাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ১০:৪২:৫৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
ব্রিটিশ কাউন্সিলের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধি দলে আরও ছিলেন ন্যাশনাল সেফগার্ডিং ম্যানেজার আকলিমা আক্তার মিলি, সিএমআর অ্যান্ড লজিস্টিক্স অফিসার ইকবাল আহমেদ এবং এক্সামিনেশন সার্ভিস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির মেহেদী।
সাক্ষাৎকালে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।ফ




