আড়াই মাসে সীমান্তে ১৬৪ কোটি টাকার অধিক চোরাই মাল উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১:১৩:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার সীমান্তে আড়াই মাসে বিজিবি ১২০৪ কিঃ মিঃ সীমান্ত থেকে অস্ত্রসহ দেড়শত কোটি টাকার বেশি চোরাই মাল উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং এমন তথ্য জানিয়েছে বিজিবি। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ মিলিত হয়ে এই তথ্য দেন।
এসময় তিনি বলেন, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় এ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামীসহ ১৬৪ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকার চোরাই পণ্য ও ৫ কোটি ৪৭ লক্ষ ৩০ হাজার টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়। এসময় ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ এটিও গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।




