শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১০:১২:৫১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে ) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান এবং কার্যকরী সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।




