তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীরা এখন আরও উদ্যমী : এমরান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯:০৫ অপরাহ্ন
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে অনুমতিহীন সব নির্বাচনি প্রচারণা বন্ধ রেখেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তবে বাড়িয়েছেন সামাজিক অ্যাক্টিভিটি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বেশ কয়েকজন অসুস্থ নেতার বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছেন। সৌজন্যসাক্ষাৎ করেছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে। এছাড়া জিয়ারত করেছেন মরহুম বিএনপি নেতার কবর।
শনিবার বাদ জোহর এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ জলিলের কবর জিয়ারত করেছেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছুবুর, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও মুস্তাফিজুর রহমাহ মিটু, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুল কাদির সাহেবকে দেখতে যান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি তুহিন আহমদ এবং ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুল কাইয়ূম ও ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আহমসহ আরও কয়েকজন নেতার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিনিময় করেন তিনি।
এসব মতবিনিনিময়কালে এমরান আহমদ চৌধুরী বলেন- ইতিহাস গড়ে আগামীর রাষ্ট্রনায়ক আমাদের মাঝে ফিরে এসেছেন। দেশবাসীর অসামান্য ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাঁকে কাছে পেয়ে আমাদের নেতাকর্মীরা আরও উদ্যমী হয়ে উঠেছেন। নিশ্চয়ই আমরা সিলেট-৬ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশা আল্লাহ। -বিজ্ঞপ্তি




