বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগারে প্রতিযোগিতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ৮:০৫:৩০ অপরাহ্ন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান অংকুর সাহিত্য পাঠাগার উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে| বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিতা প্রতিযোগিতা, স্থিরচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি জনাব মুজাম্মেল হোসেন ইমন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিলওয়ার হোসেন জামিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ কাপ্তান হোসেন|
প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য, যা সুস্বাস্থ্য, একাগ্রতা এবং শৃঙ্খলাবোধ বাড়ায়| নিয়মিত প্রতিযোগিতা ও খেলাধুলা শিক্ষার্থীদের ক্লান্তি দূর করে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে, দলবদ্ধ কাজ শেখায় এবং চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে| এটি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে এবং আত্মবিশ্বাসও অনেকাংশে বাড়ায়| তিনি এসব আয়োজন আরো বেশি বেশি করে করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. আরিফ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কাবুল আহমদ, মানবাধিকার কর্মী মোঃ দিলওয়ার আহমদ, সাহিত্য কর্মী মোঃ কামাল আহমদ ও কবি মো. মকসুদ আহমদ|
এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, পাঠাগারের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. সাইফ উদ্দিন আহমদ সাবিল, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন, পাঠাগারের উপদেষ্টা কয়েছ আহমেদ সাগর, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মো. শওকত আহমদ, পাঠাগারের সহ সভাপতি জনাব মো. মুর্শেদ আহমদ, পাঠাগার সম্পাদক মো. ইমাদ উদ্দিন, প্রচার সম্পাদক আবিদ হাসান, কার্যনির্বাহী সদস্য রাহিব আহমদ, শাহরিয়ার আহমদ, মোশারফ হোসেন শাহী, আল-রাফি ও আব্দুর রহমান|
প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছেন ইয়াসমিন লামিয়া, ২য় স্থান অর্জন করেছেন তাসনিম বিনতে ইসলাম খুশি এবং ৩য় স্থান অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস টুম্পা| অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ| বিজ্ঞপ্তি




