এতিম শিশুদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ১১:২৯:১৯ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : প্রথাগত ও জমকালো আয়োজন থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ভিন্নভাবে নিজের জন্মদিন উদযাপন করলেন সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন সাহিদ। সিলেটের এয়ারপোর্ট রোডের কাকুয়ারপাড়ের মাহাদুল কোরআন নূরানী হাফিজিয়া মাদরাসার অবহেলিত ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে এবং তাদের হাতে উপহার তুলে দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছেন এই ছাত্রনেতা।
মঙ্গলবার জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় একটি মাদরাসার এতিম শিশুদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি ফল উপহার দেওয়া হয়। এ সময় শিশুদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে পেরে আনন্দ প্রকাশ করেন উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ।
উপহার বিতরণ শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আবু সাঈদের পরিচালনায় মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
নেতাকর্মীরা জানান, বর্তমান সময়ে জন্মদিনের নামে অপচয় না করে এভাবে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, রুজেল ইমাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিয়াকত আলী ইমন, সদর উপজেলা যুবদলের সদস্য সামাদ আহমেদ সাজু, জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা সম্পাদক মাজেদ আহমদ সামী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহান আল মাহমুদ খান, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুয়েব খান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খান, মহানগর ছাত্রদলের সদস্য এবাদুর রহমান সজীব, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মিনহাজ রাহী, আমিনুর রহমান ইয়াহিয়া, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, সিলেট মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ চৌধুরী, শামসুজ্জামান তারেক, অনিক হাসান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদুল ইসলাম মোর্শেদ, ছাত্রদল নেতা কাশেম প্রমুখ।



