কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেট বিভাগে শ্রেষ্ঠ মৌলভীবাজার জামেয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ২:৩২:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: এবারের দাখিল পরীক্ষায় সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের তত্ত্ব¡াবধানে দাখিলের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে। এ মাদ্রাসা বিগত সরকারের আমলে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ট্যাগ দিয়ে মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়নি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় ৩৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১ জনের মধ্যে এ প্লাস পেয়েছে ৭জন এবং এ পেয়েছে ৪জন। মানবিক বিভাগে ২৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এ প্লাস ২, এ ১৪, এ মাইনাস ৮ ও বি গ্রেড পেয়েছে ৩ জন।
গতকাল সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মো: আব্দুল হক এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাঈল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার ইসলামী সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. শাহেদ আলী, এডভোকেট মোস্তাক আহমদ মম, ডা. ফয়ছল উদ্দিন, আহমেদ ফারুক, আজিজ আহমদ কিবরিয়া, হাফিজ তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুছ নোমান প্রমুখ। পরে জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের একটি করে নারিকেল গাছের চারা উপহার দেন।




