সুনামগঞ্জ সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২৩ আগস্ট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ১০:১৩:০১ অপরাহ্ন
সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার এসএসসি/সমমান গ্রেড (ব্রিটিশ কারিকুলাম) ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫/সমমান গ্রেড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫” আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেটস্হ সুনামগঞ্জ সমিতি। গত ১৭ জুলাই অনুষ্ঠিত কৃতি এসএসসি /সমমান শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ এর আহ্বায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ আগস্ট শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে নির্ধারিত আবেদন ফরম সিলেট মডেল লাইব্রেরি, চৌহাট্টা, জসিম বুক হাউস, আম্বরখানা, মাহবুব এন্টারপ্রাইজ, টিলাগড়, সেন্ট্রাল লাইব্রেরি, জিন্দাবাজার, নাজমা বুক ডিপো, রাজা ম্যানসন, সিলেট থেকে সংগ্রহ করে আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক আগামী ৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে উল্লেখিত লাইব্রেরিতে জমা দিতে হবে।
নগরের তালতলায় অনুষ্ঠিত আহবায়ক কমিটির ওই সভায় সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালী, সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, সৈয়দ নেছার আহমদ, মো. মুস্তাফিজুর রহমান ও আবু তাহের মোহাম্মদ তারেক। এছাড়াও কার্যকরী কমিটির সদস্য মো আবুল কালাম উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিস্তারিত জানতে এসকল
01735928773, 01843833954, 01716943872 মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।




