কোম্পানীগঞ্জে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ১১:২৫:০৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন্নাহার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান নয়নের সভাপতিত্বে এবং এমটি ইপিআই ফারুক আহমেদের সঞ্চালনায় টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডাক্তার মো. ফজলুল কাদের।
সভায় টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা, এবং বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে EPI (Expanded Programme on Immunization) এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। যেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাক্তার রাজিব হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলাম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. আবুল খায়ের, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, প্রধান শিক্ষক মো. আজমল আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন প্রমুখ।




