নির্মিতব্য সিলেট জেলা হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে চালু করুন- বাসদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৭:০২:৪১ অপরাহ্ন
নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় চৌহাট্টাস্হ কার্যালয়ে বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. আনিসুর রহমানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ নেতা আব্দুল ওয়াদুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহবায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সভাপতি শহীদ আহমদ, প্রিতম দাশ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ ২০২৩ সালে সমাপ্তি হয়। আজ অবধি হাসপাতালটি এখনও চালু হয়নি। হাসপাতালটি চালু হলে সিলেট অঞ্চলের মানুষের খানিকটা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যেত।
স্মারকলিপিতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি চালুর বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয়।




