সাস্ট রিসার্চ সোসাইটির পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৩:২৯:১৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাস্ট রিসার্চ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পাসের সবচেয়ে বড় পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। প্রতিযোগিতার মূল বিষয় ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৪টি দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এই পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম ও অধ্যাপক ড. মুনতাহা রাকিব, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জাসির আহমেদ।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। তিনি “গবেষণা ও প্রকাশনা নীতি” বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত সেরা দশ পোস্টারকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এছাড়াও সাস্ট রিসার্চ সোসাইটির প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সামুন জিয়া হৃদয় ও সাধারণ সম্পাদক জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শান্ত বাবু দাস এবং সাধারণ সম্পাদক সৈয়দ আলী মর্তোজা নাঈম। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মাহমুদুর রহমান, সায়েম সাদিক ও সুমাইয়া ইসলাম চৌধুরী। সহ-সভাপতি হয়েছেন সাদিকুর রহমান সৌরভ, ঋদিতা দাস ও পদ্মা তালুকদার বর্ষা। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মেহেদী হাসান সৌরভ, আব্দুল্লাহ আল নোমান ও ফারজানা আক্তার।
এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন আফরোজা সুলতানা সিনজা ও প্রিতম নন্দি। প্রশিক্ষণ বিষয়ক পরিচালক পদে রয়েছেন জান্নাতুল নাইম মিতুল, সাইফুল ইসলাম শোভন ও সামাউন কবির। গবেষণা ও কর্মশালা বিষয়ক পরিচালক হয়েছেন ফারাহ দিবা বুশরা, হিরা আক্তার ও মাহিদুল আরফিন রিফাত।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজাক্কির হোসেন আখঞ্জী, শহিদুল আলম তামিম, তারেকুল আলম, তাজনুর আক্তার, শ্রাবণী ভৌমিক ও আহসানুল হক নিয়াজ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াসিন আব্দুল্লাহ সাজিদ, মো. গোলাম সারোয়ার ও জাবের হোসেন। আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মো. তৌফিক ওমর, তাবাসসুম ইকবাল চৌধুরী, উম্মে সাদিয়া তাবাসসুম, মাহবুবুল ইসলাম ও নেহা সরকার।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুইটি আক্তার, জারিন ফেরদৌস ও মো. মোজাহেদুল ইসলাম ইমন। সহ-প্রচার সম্পাদক হয়েছেন আল-মোরশেদ চৌধুরী ও নাবিলা তাসনিম। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন বিভব রঞ্জন ভট্টাচার্য্য ও ইনতিসার আহমেদ চৌধুরী, এবং সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন মো. সপন মিয়া।
মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন হেমলতা রায় এবং সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সানজিদা আহমেদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. রাহাদ আলী এবং সহকারী আন্তর্জাতিক সম্পাদক নাফিসা তাবাসসুম। করপোরেট ও গণসংযোগ সম্পাদক হয়েছেন মো. নাহিদুল ইসলাম ও সৈয়দ মোহিনুর রহমান এবং সহকারী সম্পাদক হয়েছেন রিয়াজুল বাসার রেজা।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাকবিন আক্তার তিন্নি। কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. আশরাফুল ইসলাম রাসেল, মাইশা মারজান শেফা, শাহিনুর আক্তার মিতু, মাহফুজা জাহান উর্মিলা, উর্মিলা সিনহা, ফারহানা অনন্য ও আবিদা খান মৌ।




