‘চার লেন বাতিল হলে গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:৩৯:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গোলাগঞ্জ-বিয়ানীবাজারে কোনো উন্নয়ন হয়নি। এখানে নদীভাঙ্গন ভয়াবহ। রাস্তাঘাটের জীর্ণদশা। সর্বত্রই অবহেলার চাপ। আমি আমার সাধ্যমতো গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়ন করে যাবো। ভোট হচ্ছে আমানত। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি গোলাপগঞ্জ সদর-বাঘার সুরমা নদীর সেতু ও মীরগঞ্জ-শরীফগঞ্জ কুশিয়ারা নদীর উপর ব্রীজ নির্মাণে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানাই।
রোববার উপজেলার সদর ইউনিয়নের ১,২,৩ ও ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্থানীয় চৌঘরী বাজারে অবস্থিত চৌঘরী গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সদস্য ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ও আদড়শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ, আব্দুল কাদির, কামাল আহমদ, কাজল আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ, বাহা উদ্দিন, মাছিম আহমদ শাহজাহান, বাটুল আহমদ, শামসুল ইসলাম,
এর আগে তিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিচনপর অংশ সুরমা নদী ডাইক ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এরপর তিনি স্থানীয় চৌঘরী বাজারে গণসংযোগ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।-বিজ্ঞপ্তি




