জকিগঞ্জে ৩১ দফার প্রচারণায় পাপলুর লিফলেট বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৫ আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা প্রত্যেকটি পাড়া-মহল্লায়, হাটবাজারে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দিচ্ছি। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটবে।
তিনি আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জের সোনাসার বাজারে দলের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কারণ বিগত নির্বাচনগুলোতে মানুষ ভোটাধিকারের সুযোগ পায়নি। জনগণ তাদের প্রকৃত নেতা নির্বাচনের সুযোগ পায়নি। যার কারণে অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত হয়েছে সিলেট-০৫ আসনের মানুষ। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসলে এবং সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে অবহেলিত এ জনপদের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বারঠাকুরী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা বিশিষ্ট মুরব্বি আব্দুল গনী, মোদরিস আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমেদ মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, আজমল হোসেন মেম্বার, আব্দুল মতিন মেম্বার, কবীর আহমেদ, রিয়াজ উদ্দিন, আব্দুস সালাম, সাহাব উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম মুসা, ফারুক আহমেদ, আব্দুল মুকিত, আব্দুল হান্নান, আব্দুল মালেক।
এছাড়া জেলা বিএনপি, জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ অসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ধানের শীষ স্লোগান দিয়ে মুখরিত করে তুলে। বিজ্ঞপ্তি।




