ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি আনতে কুরআন অনুশীলনের বিকল্প নেই : ওলিপুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৩:২০:২৪ অপরাহ্ন
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, কুরআন মানবজাতির জন্য ইহ ও পরকালীন মুক্তির সনদ। মুসলিম উম্মাহ যতদিন কুরআন আঁকড়ে ধরেছে, সারাবিশ্বে নেতৃত্ব দিয়েছে, কুরআন পরিত্যাগ করার কারণেই আজ মুসলমানদের চরম পরিণতি ভোগ করতে হচ্ছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি আনতে কুরআন অনুশীলনের বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের ৩১ তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মাশুক উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান জাউয়া, মাওলানা রেজাউল করিম জালালি,মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মাহতাব উদ্দিন।
খাদিমুল কুরআন পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ ও প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ। পবিত্র কুরআন থেকে তাফসির করেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খান প্রমুখ। মাহফিলের দ্বিতীয় দিন আজ শুক্রবার অংশগ্রহণ করবেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মুফতী রিজওয়ান রফিকী ঢাকা।-বিজ্ঞপ্তি




