এদেশে আর কোনো ষড়যন্ত্রকারীর জন্ম হতে দেওয়া হবে না-অধ্যাপক আব্দুল হান্নান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৮:১১:১৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, “১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে জনতা এ দেশ থেকে ষড়যন্ত্রকারীদের বিতাড়িত করেছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসক ও ষড়যন্ত্রকারীর জন্ম না হয়-সে লক্ষ্যে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।”
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে জামায়াত কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। পরিচালনা করেন সেক্রেটারি মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, বায়তুলমাল সেক্রেটারি আশিকুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, দেওকলস ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিম, সেক্রেটারি শামিম আহমেদ মেম্বার, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, সেক্রেটারি আব্দুল মজিদ প্রমুখ।
সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ আলী।




