বটেশ্বর পুরান বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৭:০৪ অপরাহ্ন
সিলেট শহরতলীর বটেশ্বর পুরান বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে বাজারের ব্যবসায়ীদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে হাজি মো. আইয়ুব আলীকে সভাপতি ও বাবলু আহমেদকে সেক্রেটারি করে দুই বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন- সহসভাপতি সালেক আহম্মদ, বোরহান আহমদ, দ্বীধা বিজয় ধর, জয়েন্ট সেক্রেটারি নাজিম আহম্মেদ, কবির আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ মারুফ আহমদ, সহকারী কোষাধ্যক্ষ হারুন আহমদ, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী কাওসার, প্রচার সম্পাদক লিটন আহম্মেদ, রুহেল আহমদ, আবু বক্কর, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সহদপ্তর সম্পাদক রাজু আহমেদ, সদস্য শাহ-আলম, মোস্তফা, শাহিদ আহমদ, জামিল আহমদ ও সুলেমান মিয়া। -বিজ্ঞপ্তি




