জেলা অটোটেম্পু-অটেরিক্সা চালক শ্রমিক জোট নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৯:২৭:২৪ অপরাহ্ন
সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমাস্থ সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রম দপ্তরের সহকারি পরিচালক আবুল বাশার ও অফিস সহকারি প্রশান্ত দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মো: শাহজাহান আহমদ, মো: ফজলু মিয়া, মো: ফয়ছল আহমদ ও মো: জাকির হোসেন। নির্বাচন পরিচালনাকালে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. আব্দুল মুহিম, উপদেষ্টা মো: দিলু মিয়া ও উপদেষ্টা মো: আজাদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো: আলী আছকর সেলিম, প্রিসাইডিং অফিসার আলী আকবর রাজন, মাহবুব মিয়া ও আব্দুস শহীদ।
সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজিঃ নং চট্র-২০৯৭ এর ২০২৫-২০২৮ সনের ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ভোটে সভাপতি পদে মো: মতছির আলী, কার্যকরী সভাপতি পদে মো: দিলোয়ার হোসেন, সহ-সভাপতি পদে মো: সানর মিয়া, সাধারণ সম্পাদক মো: শাহীনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো: আবুল মিয়া, অর্থ সম্পাদক পদে মো: আনোয়ার মিয়া, প্রচার সম্পাদক পদে মো: সেবুল আহমদ, কার্যকরী সদস্য পদে যথাক্রমে (১) তৌহিদুর রহমান, (২) আমির হোসেন ছামির, (৩) মো. আক্তার মিয়া, (৪) মো. সবুজ মিয়া, (৫) মো. বেলাল আহমদ ও (৬) মো. শরিফ উদ্দিন নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটের পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। সিলেটের পরিবহন শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে নিজেদের ন্যায্য দাবী প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।




