প্রাক্তন ছাত্র পরিষদের নিন্দা
মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল বাশারের মুক্তির দাবিতে আজ সোনাতলা বাজারে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১২:১০:০৫ অপরাহ্ন
সিলেট শহরতলীর সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফফার মো: আবুল বাশারকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন স্থরের সামাজিক ব্যক্তিবর্গ , শিক্ষানুরাগী ও তার শিক্ষার্থীরা। তার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বাদ জোহর সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ছাত্র সংসদ এর উদ্যোগে সোনাতলা বাজারে মানবন্ধনের ডাক দেয়া হয়েছে। অন্যদিকে সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ মাওলানা আব্দুল গফফার মো: আবুল বাশারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পরিষদের সভাপতি শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: কমরুদ্দিন ও সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক সালাম বিন রশীদ এক প্রতিবাদলিপিতে মাওলানা আব্দুল গফফার মো: আবুল বাশারের দ্রুত মুক্তির দাবি জানান। একই সাথে ষড়যন্ত্রমুলক মামলা থেকে তাকে অব্যাহতিদানের আহবান জানান। বিজ্ঞপ্তি।




