শাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮:৫৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরন শুরু হবে আগামীকাল মঙ্গলবার। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।
গত ২৪ নভেম্বর প্রকাশিত পুনঃতফসিল অনুযায়ী শাকসুর মনোনয়ন বিতরন চলবে ২রা ও ৩রা ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে ৩রা ডিসেম্বর। জমা দেওয়ার শেষ সময় ৪ঠা ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ও মুখপাত্র অধ্যাপক ড নজরুল ইসলাম জানান, আজ রাত ১১টায় প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ৯হাজার ১শত ২৪ জন। তিনি আরো বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়ার পূর্বে ডোপ টেস্টের রিচিট জমা দিতে হবে। নির্বাচন কমিশন রিচিট দিয়ে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে নিবে।




