বিজয় দিবসে এমসি কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:১৪:০৪ অপরাহ্ন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখা। আজ মঙ্গলবার সকালে এমসি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে বিজয় পতাকা মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন। তিনি তার বক্তব্যে ৫৫তম বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে ছাত্রদল আগামীতে সামনে থেকে নেতৃত্ব দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন- এমসি কলেজ ছাত্রদলের ১ম সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি দেবব্রত দেব সুনাম, আমিনুর রহমান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ আলম, তৈয়বুর রহমান আবির, হুমায়ুন রশিদ শাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম, জুয়েল মাহমুদ, বেলাল আহমদ, মিনহাজ রাহী, শাহানুর আহমদ, ফয়সাল আহমদ, মাসুম আহমদ, তাওহীদ আহমেদ, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, মোস্তাক আহমেদ শাকেল, তৈয়বুর রহমান আবির, আল হাসান, আমিনুল ইসলাম, লায়েছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, আশরাফ আহমেদ সোহেল, আব্দুস সামাদ সোহেল, দপ্তর সম্পাদক আব্দুস সাকিব, সহ-দপ্তর সম্পাদক হাসান মুজাহিদ, সহ ক্যাফেটেরিয়া সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য রায়হান আহমদ, সাকিব, আদনান, সাকিব, ফাহাদ, সামী প্রমুখ।




