সভাপতি কামরুল, সম্পাদক শিপন
সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:২৩:৩৭ অপরাহ্ন
সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠন ‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর ২০২৬-২০২৮ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কামরুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে শিপন আহমদ নির্বাচিত হয়েছেন। গত ২ মে, রবিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের মোট ১০৯ জন ভোটারের মধ্যে ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আকরাম আহমদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিপলু, সহ-সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক এইচ, এম আয়নুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ, প্রচার সম্পাদক মোজাহিদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ইয়াছিন কবীর, মহিলা বিষয়ক সম্পাদক শাবানা বেগম, কার্যকারী সদস্য, হোসেন আহমদ নয়ন।
এদিন দুপুর তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দবিরুজ্জামান দিপু। কমিটির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন অচিন ফারুক ও মাসুম পারভেজ তারেক।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ সহযোগিতা করেন ক্লাবের বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি সাহেদ মোশারফ (কটাই মিয়া) এবং সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান।
নির্বাচনকালীন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ জহিরুল হক অচিনপুরি, রঙ্গিলা সিলেটের কর্ণধার শাহদাৎ হোসেন লোলন, জাসাস সিলেট জেলা শাখার সদস্য সচিব রায়হান খান, হাছনরাজা লোক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোলেমান হুসেন চন্নু এবং ব্যবসায়ী রাজন আহমদসহ আরও অনেকে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের ভিজুয়্যাল মিডিয়া ও সাংস্কৃতিক বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি



