ভার্থখলা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মিছবাহ উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৮:১২:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের ভার্থখলা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি আলহাজ মিছবাহ উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার (৫ মে) দুপুর ২টা ১০ মিনিটে নগরীর ২৬ নং ওয়ার্ডের ভার্থখলা বি-ব্লকের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ মিছবাহ উদ্দিন আহমদ ছিলেন দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ভার্থখলা জামে মসজিদের মুতাওয়াল্লী ও ভার্থখলা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি। তিনি ছিলেন বরইকান্দি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হাজী মনির উদ্দিন আহমদের বড় ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাত ৯ টায় ভার্থখলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণাীর ছাহেবজাদা মাওলানা সাদ আমিন। জানাজা শেষে ভার্থখলা পঞ্চায়েত গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।



