সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ৩:৩৯:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
সিলেটের বহুল আলোচিত সাদাপাথর চুরির ঘটনায় সাবেক জেলা প্রশাসককে প্রত্যাহার করে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি সিলেটে এসে সেই সাদাপাথর উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করেন। সর্বশেষ তিনি সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারের সঠিক হিসাব জনসম্মুখে প্রকাশের জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ নেন। তিনি মাজারের ডেগ সিলগালা করে নতুন দানবক্স রাখেন। সেখানে আনসারও নিয়োগ করেন। যেটি নিয়ে বেশ প্রশংসায় ভাসছিলেন তিনি। এমন মুহুর্তে তাঁর প্রত্যাহারের সংবাদ সিলেটজুড়ে বেশ ক্ষোভের সৃষ্টি করেছে। ৭০০ বছর ধরে চলা মাজারের দানের টাকার কোনো হিসেব ছিল না। যেটির সচ্ছতা আনতে উদ্যোগ নেন সিলেটের ডিসি মো. সারওয়ার আলম।



